২৯ এপ্রিল ২০১৫ - ০০:৪২
ভয়াবহ ভূমিধসে আফগানিস্তানে ৫২ জনের মৃত্যু

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের খহান জেলার দূরবর্তী একটি গ্রামে ভূমিধসে অন্তত ৫২ জন নিহত হয়েছে।

আবনা : আফগানিস্তানের বাদাখশান প্রদেশের খহান জেলার দূরবর্তী একটি গ্রামে ভূমিধসে অন্তত ৫২ জন নিহত হয়েছে।
প্রাদেশিক গভর্নর শাহ ওয়ালিউল্লাহ আদিব বলেছেন, আজ (মঙ্গলবার) সকালে তাজিকিস্তান সীমান্তের কাছে এ ঘটনা ঘটেছে। প্রাদেশিক রাজধানী ফায়জাবাদ থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুইশ’ কিলোমিটার। ওই এলাকায় যাওয়ার রাস্তাগুলোও বরফে ঢাকা রয়েছে বলে তিনি জানান। এ অবস্থায় দুর্ঘটনাস্থলে হেলিকপ্টার ছাড়া অন্য কোনো বাহনে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রাদেশিক গভর্নর।
খহান জেলার প্রধান মোহাম্মাদ গুফরান জাকি বলেছেন, নিহতদের মধ্যে ২৫ জন মহিলা, ২২টি শিশু এবং ৫ জন পুরুষ রয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।#